ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুরে  ৪ কেজি গাঁজা ৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (৩২) ও মোঃ রুবেল মিয়া (২০) কে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দোড়ানাল মনিপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র ও রুবেল মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সোরাবই গ্রামের মোঃ কালাই মিয়ার পুত্র।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑